কবিতারা জেগে থাকে....
সবাই ঘুমিয়ে গেছে।
রাস্তার পাশে ল্যামপোস্টের আলোটা জ্বলছে।
মিটিমিটি নয়! বরং প্রখর আলোয় জ্বলছে।
আকাশ খানিকটা মেঘলা। মাঝেমাঝে আকাশের ফুটো দিয়ে
দু'দণ্ড বৃষ্টি নেমে আসে।
অন্ধকারে শহরটা খুব অচেনা লাগছে।
ক্ষণিকের এই পৃথিবীর যতো সুখ, দুঃখ আর অসৌন্দর্যতা আছে! রাতের অন্ধকার প্রয়োজন, সেই অসচ্ছতাকে ক্ষণিকের জন্য হলেও ঢেকে দিতে।
রাস্তাঘাট ধীরেধীরে শূন্য হয়ে যাচ্ছে।
আর বলে যাচ্ছে শুভ রাত্রি।
সভাই ঘুমিয়ে পড়ছে।
সবাইকে ঘুম পাড়িয়ে দেশটাও একসময় ঘুমাবে।
শুধু ঘুমাবেনা আকাশের ওই চাঁদটা!
আর.?
নির্ঘুমতার সাথী স্বপ্নগুলো।
স্বপ্নের সাথে চাঁদের কী সম্পর্ক?
হয়তো চাঁদ সঙ্গ দেয় স্বপ্নকে বড় হতে।
হয়তোবা স্বপ্ন তার শক্তি নেয় চাঁদ থেকে।
বড় হতে হবে, উদার হতে হবে, পরোপকার করতে হবে, অন্যকে স্বপ্ন দেখাতে হবে।
কে বলে? চাঁদ।
তাই স্বপ্নরা জেগে আছে।
শুধু সফলতার খোঁজে।

No comments
Thank you.