Header Ads

Header ADS

সিভি না রিজুমে কোনটা কী..?

সিভি না রিজুমে
-
১.
স্রষ্টার সৃষ্টির মাঝে সম্ভবত শুধু 'হোমো সেপিয়েন্স 'রাই স্বপ্ন দেখে। কেন দেখে? কারণ স্বপ্ন মানুষকে বাচিয়ে রাখে। ফাহিমার ও একটি স্বপ্ন আছে। সে একদিন অনেক বড় হবে। স্বপ্ন আজ বাস্তবে পরিণত হতে যাচ্ছে। সে অনার্স মাস্টার্স শেষ করে বিদেশে PHD ডিগ্রি অর্জন করতে যাবে। আচ্ছা PHD মানে কী? সে আপনিও জানেন আমিও জানি। হয়তো তৃতীয় কোন ব্যক্তি জানেননা। PHD মানে হচ্ছে Doctorate of philosophy। এক অসাধারণ এক্সাইটেড সময় অতিবাহিত করছে সে। কারণ সে বিদেশে যাবে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য। এটা সহজ কথা?
-
কিন্তু তার আগে তাকে তার গন্তব্যের জন্য কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। কারণ তারা জানতে চায় যে সে কেন এবং কি জন্য এখানে পড়তে পারবে?
কি কি থাকবে সেই ডকুমেন্টে।
®কেন সে সেখানে যেতে চাচ্ছে?
®বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কোন বিষয়ে পড়েছে?
®কোন বিষয়ে অভিজ্ঞতা আছে?
® কোন সাব্জেক্ট এ পড়ালেখা করেছে?
® কি কি প্রাইজ অর্জন করেছে।
®কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
®ডিগ্রি অর্জন করে দেশের জন্য কী করবে।
ইত্যাদি ইতাদি যা যা তার পড়ালেখার সাথে সংশ্লিষ্ট ছিলো সব লিখে পাঠাতে হবে এই ডকুমেন্টে। ফাহিমা নিয়মানুযায়ী তার ডকুমেন্টে সবকিছু লিপিবদ্ধ করলো এবং তা বরাবর প্রেরণ করলো। আচ্ছা এ ডকুমেন্টটার কী কোন নাম আছে? অবশ্যই আছে। আর এটার নাম হচ্ছে 'সিভি' 'Curriculum vaita'।
-
২.
রাহাত পড়ালেখা শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন তার সংসারের হাল ধরার সময়। কারণ সে-ই একমাত্র ভরসা সংসারের ২জোড়া মানুষের ৪জোড়া চোখে। তাই সে একটি কোম্পানিতে চাকুরীর জন্য আবেদন করার ইচ্ছা পোষণ করলো। সেজন্য তার কিছু ফরমালিটি মেইন্টেইন করতে হবে। কারণ সবকিছু বদলে গেছে। সময় আধুনিক হয়েছে সাথে মানুষও। তাকে চাকুরী পেতে হলে তার চাকুরীর সংশ্লিষ্ট একটি ডকুমেন্ট পাঠাতে হবে। তাকে চাকুরিটি পেতেই হবে। তার জন্য সে মনস্থির করলো যে পারফেক্ট সব দক্ষতা আর অভিজ্ঞতাই সে ডকুমেন্টে ইনক্লুড করবে। যা যা সে ইনক্লুড করবেঃ
© ক্যারিয়ার জীবনের লক্ষ্য।
©প্রধান দক্ষতাগুলো।
© ভিবিন্ন প্রশিক্ষণ।
© খন্ডকালীন চাকুরীর অভিজ্ঞতা।
©সামাজিক উন্নয়নমূলক কাজ।
©কো কারিকুলাম এক্টিভিটিজ।
© ভাষা দক্ষতা।
ইত্যাদি ইত্যাদি। সে আরো চিন্তা করেছে যে সাথে একটি কভার লেটার ও পাঠাবে। সেখানে লিখবে যে,
সে কীভাবে কোম্পানিতে অবদান রাখবে। কেন ই বা সে পারফেক্ট এবং কেনই বা সে কাজটি চায় ইত্যাদি।
-
দুজনেরই আজ সফলতা হাতে এসেছে। কেউ সিভির মাধ্যমে ড. আর অন্যজন রিজুমের মাধ্যমে বড় অফিসার।

No comments

Thank you.

Most welcome in here.

Idle brain is devil's workshop.

Idle brain is devil's workshop. The sky is nice, the moon is giving bright light and around is covered by coolness. Overall everything...

Powered by Blogger.