Header Ads

Header ADS

বিবেকের নিকট প্রশ্ন

'আমার বন্ধুরা বলে 'কেন তুই এই ধরণের বাজে ব্যাবসা করিস?' আমি তাদের বলি খারাপ কিছুতো করিনা! হালাল ব্যাবসাই করছি অন্তত চুরি আর ভিক্ষা থেকে উত্তম'।
কথাটা বলছিলেন সবুজ মিয়া। কথায় তার একটুখানি লজ্জার ভাব নেই বরং আছে দৃপ্ত সাহসিকতা। 

চট্টগ্রাম শহরের মুরাদপুরের ওভারব্রিজের উপরে প্রত্যহ বসতে দেখা যায় একজন লোককে। এখানে অনেকেই বসেন কেউ হ্যাংকার নিয়ে কেউবা অ্যালোবেরা নিয়ে আবার কেউবা আছেন মোবাইল হেডফোন। রাস্তা পারাপারের জন্য এই ওভারব্রিজটিই একমাত্র অবলম্বন। তাই দিনে কম হলে লাক খানিক পদচিহ্ন এখানে পড়ে। সংখ্যাটা কম বা বেশি হোক ভাবনার বিষয় তা নয় মোটেও। এখানে এক পাশে বসে থাকতে দেখা যায় একজন সাদাসিধে ভদ্রচেহারার ব্যাক্তিকে। যিনি ওজন মাপার একটি স্কেল নিয়ে সবাইকে ডেকে ডেকে বলেন 'ভাই একটু মাপেন ভাই একটু মাপেন'। 

ছোট্ট এই পৃথিবীর বড় কোন স্বপ্ন কেন তাকে আকর্ষণ করলোনা প্রশ্ন করায় তিনি বললেন ' আমি মনে করি পৃথিবীতে কোন কাজই ছোট নয়। উত্তরের উপর আরেকটি প্রশ্ন করলাম 'কেমন আয় হয় আপনার?' উত্তরে তিনি বললেন 'আসলে দেখুন এটা কোন বড় ধরণের ব্যাবসা নয় অন্তত আমার এলাকায়( ওভার ব্রিজের উপরটায়) এখানে কেউ অ্যালোবেরার ব্যাবসা করছে কেউবা হেডফোন বিক্রি করছে তাদের তুলনায় আমার এটা কিছুই না। মাত্র পাঁচ টাকায় ওজন মাপা যায় কিন্তু কেউ ভুলেও এদিকে তাকায়না। আসলে আমার মতো মানুষের এ ধরণের ব্যাবসায় নিশ্চয় কোন কারণ রয়েছে। কিন্তু কে বুঝবে এটা?'

কথা শেষে তিনি রাজ্যের অসহায়ত্ব নিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। পরীক্ষা দিয়ে আসছিলাম আমি আর আমার এক ক্লাসমেট। বললাম ওজন টা মেপে নেই। সে বললো আমার জানা আছে! আমি বললাম দেখিতো আবার। ওজন মাপা শেষে উনাকে দশটা টাকা দিলাম। পৃথিবীতে কিছু মানুষ অল্পতেই খুশি হয় উনিও সেই ক্যাটাগরির লোক। খুব খুশি হলেন। 

আসার সময় বন্ধুটা খোঁচাতে লাগলো কী দরকার ছিলো এটার...? বললাম! ফকিরদের তো আমরাই গালি দেই তাইনা? এবং সাথে বলি একটা ছোটখাটো কাজ করতে পারোনা? আচ্ছা বিবেকের কি মৃত্যু হয়েছে? এই বিবেকের কি পঁচন ধরেছে? এই লোকটি অসহায়ত্বের ধারপ্রান্তে এসে এই ওজন মাপার স্কেল নিয়ে মাঠে নেমেছে। আমরা যদি তার কাছে ওজন না মাপি তবে সে কী করবে? আমাদের কথামতো সে ছোটখাটো ব্যাবসা হলেও করছে যাতে করে ভিক্ষা করা না লাগে কিন্তু আমরা কি তার ব্যাবসার গ্রাহক হয়েছি? যদি না হই তবে কিভাবে সে ব্যাবসা করবে? প্রশ্নটা বিবেককে করা উচিৎ!

No comments

Thank you.

Most welcome in here.

Idle brain is devil's workshop.

Idle brain is devil's workshop. The sky is nice, the moon is giving bright light and around is covered by coolness. Overall everything...

Powered by Blogger.